ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বড়লেখায় কৃষকলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদ :

বড়লেখায় কৃষকলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা কৃষকলীগের সদস্য ও যুবলীগ নেতা কুতুব উদ্দিনকে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কাঠালতলী বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি কুতুব উদ্দিন উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।

পুলিশ জানায়, তিনি ২০১৬ সালের ইউপি নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জবরুল ইসলামের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণাকালে হামলার ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর জামায়াত নেতা অহিদ আলীর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ১৬ নম্বর আসামি। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, জামায়াত নেতা অহিদ আলীর মামলার এজাহার নামীয় আসামি কৃষকলীগ নেতা কুতুব উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকার বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২৩৪ বার পড়া হয়েছে