ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : উপদেষ্টা আদিলুর রহমান

নিজস্ব সংবাদ :

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : উপদেষ্টা আদিলুর রহমান

শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রও কিন্তু এখনও চলমান। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে।

বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’ আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ভবানীগঞ্জে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে ছিলেন।

জুলাইয়ের ৩৬ দিনে সংগ্রামের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি।

এর ভেতর আমাদের তৃতীয় কাজ নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে জন্য অঙ্গীকারবদ্ধ।

আমরা চেষ্টা করছি, দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে তরুণরা আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
১০২ বার পড়া হয়েছে