ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আরো ৬৯ ফিলিস্তিনি নিহত

নিজস্ব সংবাদ :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত এক দিনে আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ জনে পৌঁছেছে বলে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৪২২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৬২ হাজার পাঁচজনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ১৯০ জন আহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৪ জনেরও বেশি।

অনাহার ও অপুষ্টিতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৩৪ জনই শিশু।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৭৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৯ হাজার ৯৬৪ জন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

জাতিসঙ্ঘ-সমর্থিত একটি সংস্থা ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষ আরো দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২১৯ বার পড়া হয়েছে