ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিতে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন স্টার্ক

নিজস্ব সংবাদ :

টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিতে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন স্টার্ক

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

অজিদের হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টার্ক। ২০২১ সালে বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

সর্বশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১২ সালে অভিষেক হওয়া এই তারকা ৭৯ উইকেট নিয়ে আছেন অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি।

বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, শুধু শিরোপা জিতেছি বলে নয়; অসাধারণ সতীর্থ ও দারুণ স্মৃতির জন্যও সেটা বিশেষ ছিল। ২০২৬ সালের মাঝামাঝি থেকে টেস্ট সূচিতে ব্যস্ত হয়ে উঠবে অস্ট্রেলিয়া। এর মধ্যে রয়েছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট। ২০২৭ সালের শুরুতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

একই বছর মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে হবে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ম্যাচ। এরপর বছরের মাঝামাঝিতে অ্যাশেজ, আর বছরের শেষ ভাগে ওয়ানডে বিশ্বকাপ।

ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে স্টার্ক আরও বলেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রাখা এবং সেরা ছন্দে রাখা আমার কাছে সবচেয়ে জরুরি। তাই এটিই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন স্টার্ক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে