ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সিলেটে সন্ত্রাসী নাহিদের হামলায় মৃত্যু পথযাএী শওকত, নগদ টাকা লুট

নিজস্ব সংবাদ :

সিলেটে সন্ত্রাসী নাহিদের হামলায় মৃত্যু পথযাএী শওকত, নগদ টাকা লুট

সিলেট সিটি কর্পোরেশনের টুলটিকর ২৪ নম্বর ওয়ার্ডে শাহপরান থানাধীন কসবা কুইটুক এলাকায় সন্ত্রাসী নাহিদ ও তার সহযোগীদের হামলায় শওকত আহমদ (৫৫) গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে। বর্তমানে শওকত আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ব্যাটারি চুরির ঘটনায় এলাকায় পঞ্চায়েত বৈঠক বসে। সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, নাহিদ আহমদ ও আরও দুজন শওকতের গ্যারেজ থেকে ব্যাটারি চুরি করেছেন। পরে পঞ্চায়েতে জিজ্ঞাসাবাদে নাহিদ চুরির কথা স্বীকার করে ব্যাটারি ফেরত দেন। তবে সে রাতেই শওকতকে হত্যার হুমকি দেন তিনি।

পরদিন রোববার (২৪ আগস্ট) বিকেলে পরীক্ষার্থীকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে শওকতকে কৌশলে থামায় নাহিদের স্ত্রী নাইমা বেগম (কালো বোরকায় ছদ্মবেশে)। সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে নাহিদ, তার স্ত্রী নাইমা, সহযোগী শিমুল ও আরও দুজন শওকতের ওপর দাঁড়ানো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শওকতের মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নাহিদ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।”

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শওকতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি রক্তশূন্যতায় ভুগছেন। চার মেয়ের জনক শওকত পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

ঘটনার পর রোববার রাতে শাহপরান থানায় নাহিদ, তার স্ত্রী নাইমা, শিমুল ও বিউটি বেগমকে আসামি করে শওকতের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং ১৮৭/২০২৫)। মামলায় নগদ ১৯ হাজার ৫০০ টাকা, সিএনজি ভাঙচুরে ৭০ হাজার টাকা ক্ষতি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

তবে মঙ্গলবার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
২৪৩ বার পড়া হয়েছে