ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হবিগঞ্জে সন্ত্রাসী পায়েলকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে সন্ত্রাসী পায়েলকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

হবিগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী পায়েলকে আটক করে কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বাহুবল থানা পুলিশ তাকে আটক করে। পরে ছেড়ে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার বাহুবল বাজারে এক ব্যক্তির ওপর হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করেন পায়েল ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগী প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন। তবু পায়েল ও তার সহযোগীরা থানায় গিয়ে ওই ব্যক্তির ওপর আক্রমণ করেন। পরে পুলিশ পায়েলকে আটক করে।

এ ঘটনায় একটি মামলাও হয়েছে। পায়েলের সহযোগীরা হলেন— জামশেদ, দুলাল, জাহিদসহ কয়েকজন।

জানা গেছে, পায়েল দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের পতনের পর দুবাইয়ে পলাতক জীবনযাপন করছিলেন।

তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এদিকে পায়েলসহ তার সহযোগী জাহিদ, দুলাল ও জামশেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ— পুলিশ অভিযুক্ত পায়েলকে আটক করে রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পায়েলকে খুঁজছে পুলিশ। পায়েলকে আটক করে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ওসি জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
২৪২ বার পড়া হয়েছে