ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ দিতে পারলাম না’

নিজস্ব সংবাদ :

জুলাই গণঅভ্যুত্থানে নিজ জেলার শহীদদের স্মরণ করে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘আমি তাদের মাকে কথা দিয়েছি— রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করতে হবে। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু রাষ্ট্রপতি ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না বলে দুঃখিত।’

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘সংসদ ভবনে লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলা হয়েছিল। কোটি কোটি টাকা এ সংসদ ভবনে পেয়েছিল। গণভবনের ইট নিয়ে গিয়েছিল। এটা বিএনপির লোকেরা নেয়নি, জামায়াতের লোকেরা নেয়নি। এটা জুলাই শহীদের মায়েরা নেয়নি, এটা বাংলাদেশের রিকশাওয়ালা, শ্রমিক-জনতা সবার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল।’

নবম জাতীয় সংসদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার মা (খালেদা জিয়া) সংসদে বসার মতো ভাষা ওই সংসদে ব্যবহার হয়নি। তখন সংসদ নেতা যিনি ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদের দিয়ে কীভাবে মন্দ বলা যায়। কীভাবে দাড়ি, কমাসহ মন্দ বলা যায়। কীভাবে খালেদা জিয়াকে নিয়ে মন্দ বলা যায়। তারপরও আমরা সংসদে ছিলাম।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
৩৮ বার পড়া হয়েছে