ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অতীতে দীর্ঘ দ্বৈরথ, অবশেষে মেসিকে ‘বিশ্বসেরা’র স্বীকৃতি কাসেমিরোর মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিয়ানীবাজারের সোনাই নদীতে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষ প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী ‘২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ’ লম্বা চুল ছেঁটে নতুন লুকে আর্লিং হালান্ড, ভাইরাল ছবি বাংলাদেশে ‘হিন্দু পরিবার’ লক্ষ্য করে হামলা, উদ্বিগ্ন ভারত সিলেটে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু: সিইসি ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

নিজস্ব সংবাদ :

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা থামছে না ইসরায়েল-লেবানন সীমান্তে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, লেবাননে হিজবুল্লাহর তৎপরতাই যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড সরাসরি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এরই মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। কিন্তু মাঠের বাস্তবে সংঘাত থামার কোনো লক্ষণই নেই।

অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। তাদের দাবি, ইসরায়েলই ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে এবং এলাকায় অবস্থান ধরে রেখে যুদ্ধবিরতি ভঙ্গ করছে।

গোষ্ঠীটির ভাষ্য, তাদের হামলা প্রতিরক্ষামূলক এবং ইসরায়েলের পদক্ষেপের জবাব হিসেবেই পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।

সব মিলিয়ে কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৬৬ বার পড়া হয়েছে