ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের বাড়িতে শোকের মাতম

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) গ্রামের বাড়িতে চলছে মাতম। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকায়।

লিমন ওই এলাকার জহুরুল হকের ছেলে। বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করেন।

তবে লিমনের শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়। সেখানে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। নিহতের স্বজনরা জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টি। লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান।

সেখানে তিনি পিএইচডি করছিলেন। শুক্রবার লিমনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। নিহতের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, লিমনের মৃত্যুর খবরে স্তব্ধ পুরো গ্রাম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্বজনরা লিমনের মরদেহ ফেরত পেতে অধীর আগ্রহে চেয়ে আছেন। তবে গ্রামের বাড়িতে নেই লিমনের মা-বাবা ও ভাই। তাদের ঘরে ঝুলছে তালা।’
নিহতের জেঠি আকলিমা আক্তার বলেন, ‘লিমন ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার।

কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তার বিয়ের কথা ছিল। আমরা পাত্রীও দেখছিলাম। এ হত্যাকাণ্ডের বিচার চাই, আর তার মরদেহ দেশে ফেরত চাই।

নিহতের চাচা আল আমিন ফোনে বলেন, শুক্রবার রাতে জানতে পারি লিমনের খণ্ডবিখণ্ড মরদেহ পাওয়া গেছে। খবর শুনে ঢাকায় বড় ভাইয়ের কাছে চলে এসেছি। কী নিয়ে এ ঘটনা ঘটেছে সেটি বুঝতে পারছি না। আমরা লিমনের মরদেহ চাই।

জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। ১৬ এপ্রিল সকাল থেকে নিখোঁজ হন তারা। পরে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে