ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন।

রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব নকশায় ও নিজের হাতে গো-কার্টটি তৈরি করেছেন। এছাড়া তাকে উৎসাহ দিতে নিজেই এটি চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের প্রাঙ্গণে ওই শিক্ষার্থীর তৈরি গাড়িটি খুঁটিয়ে দেখেন। গাড়ির কাঠামো, ইঞ্জিনের ধরন ও নকশা দেখেন তিনি। এ সময় তার সঙ্গে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান রিজওয়ান রশিদের সঙ্গে কথা বলেন এবং তার সৃজনশীলতার প্রশংসা করেন। তরুণদের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

রিজওয়ান রশিদের তৈরি গো-কার্টটি বেশ হালকা ওজনের। স্থানীয়ভাবে সংগ্রহ করা ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন দিয়ে এটি তৈরি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১৩ বার পড়া হয়েছে