ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশিকে গুলি করে হত্যার সৌদি তরুণের আত্মহনন দেশের ১৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার অতীতে দীর্ঘ দ্বৈরথ, অবশেষে মেসিকে ‘বিশ্বসেরা’র স্বীকৃতি কাসেমিরোর মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিয়ানীবাজারের সোনাই নদীতে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষ প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী ‘২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ’ লম্বা চুল ছেঁটে নতুন লুকে আর্লিং হালান্ড, ভাইরাল ছবি বাংলাদেশে ‘হিন্দু পরিবার’ লক্ষ্য করে হামলা, উদ্বিগ্ন ভারত সিলেটে ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা

নিজস্ব সংবাদ :

অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান করেছে সৌদি আরব। দেশটির ওকাজ পত্রিকার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের অনুমতি (পারমিট) ছাড়া কেউ হজ করলে বা ভিজিট ভিসায় এসে হজ করার চেষ্টা করলে শাস্তি পেতে হবে। যারা এ কাজে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই নিয়ম ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়টিতে হজের সবচেয়ে বেশি ভিড় থাকে। তাই অনুমতি ছাড়া হজ করা বা কাউকে সহায়তা করা—দুটোকেই অপরাধ হিসেবে ধরা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া হজ করলে বা চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা হবে।

এ ছাড়া ভিজিট ভিসায় এসে নিষিদ্ধ সময়ে মক্কায় ঢুকতে বা থাকতে চাইলেও একই জরিমানা ধরা হবে।
এর পাশাপাশি যারা অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিবে—যেমন ভিসা করে দেওয়া, গাড়িতে আনা-নেওয়া করা, হোটেল, অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করা—তাদের সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি ব্যক্তিগত বাসায় থাকার ব্যবস্থা করলেও একই শাস্তি পেতে হবে। একাধিক অপরাধীকে সহায়তা করলে জরিমানার পরিমাণও বাড়বে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় ঢুকলে—বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে—তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে। প্রয়োজনে অপরাধে ব্যবহৃত গাড়িও জব্দ করা হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৭৪ বার পড়া হয়েছে