ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

নিজস্ব সংবাদ :

চলতি মাসের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

চলতি এপ্রিলের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে, অর্থাৎ এপ্রিলের প্রথম ২২ দিনে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার।

সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ।

এর আগে গত মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৪ বার পড়া হয়েছে