ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের যৌথ কমিটি

নিজস্ব সংবাদ :

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের যৌথ কমিটি

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে এই ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “গতকাল বুধবার বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন, দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে এই সমস্যা ছড়িয়ে পড়েছে।”

সংসদ নেতা বলেন, “আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। বিরোধীদলকে অনুরোধ করব তারাও যদি পাঁচটি নাম দেয়, তাহলে এই ১০ জন সদস্য বসে আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে। যদি এর কোনো বাস্তবতা থাকে, তাহলে সরকার কার্যকর করার উদ্যোগ নেবে।”

এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১১ বার পড়া হয়েছে