ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে

নিজস্ব সংবাদ :

সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের মাধ্যমে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল উদ্দেশ ছিল সমাজের হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীদের স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ করে দেওয়া। অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি, তাদের জন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।

নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, যৌতুকবিহীন এ ধরনের গণবিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

সিডস অব সাদাকাহ-এর সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ।

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আয়োজকদের অন্যতম সদস্য ওরাকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
১১ বার পড়া হয়েছে