News Title :
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শিশুদের সুরক্ষায় ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে। এই কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা প্রদান করা হবে, যা পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।
এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির প্রতিফলন বলে দূতাবাস জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে, তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—উভয় দেশকেই নিরাপদ রাখে, বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখে।
ট্যাগস :




















