ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

নিজস্ব সংবাদ :

অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানকে নতুন করে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আগের ৫ বিলিয়ন ডলারের জমার মেয়াদও বাড়ানো হয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ বৈঠকের ফাঁকে এ তথ্য জানান। তিনি বলেন, এই অর্থ খুব শিগগিরই ছাড় করা হবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে।

আগের ৫ বিলিয়ন ডলার জমা আগে প্রতি বছর নবায়ন করা হতো। এখন তা দীর্ঘমেয়াদে বাড়ানো হচ্ছে। এতে রিজার্ভে স্থিতিশীলতা আসবে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের পর এই সিদ্ধান্ত এসেছে। সৌদি অর্থমন্ত্রী কয়েক মাস আগে ইসলামাবাদ সফর করে সহায়তার আশ্বাস দেন।

পাকিস্তানের অন্য একটি উপসাগরীয় দেশ থেকে অর্থ কমে যাওয়ার যে শঙ্কা ছিল, তা এখন কাটল। চলতি অর্থবছরে প্রায় ১২ বিলিয়ন ডলার বৈদেশিক জমা নবায়নের চেষ্টা করছে ইসলামাবাদ। এর মধ্যে সৌদি আরব ও চীন থেকে প্রায় ৯ বিলিয়ন ডলার রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত আগে ২ বিলিয়ন ডলারের জমা স্বল্পমেয়াদে নবায়ন করে। এর একটি অংশ ২০২৬ সালের জুলাইয়ে পরিশোধযোগ্য।

আইএমএফের ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির অধীনে জুনের মধ্যে ১৮ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ গড়ার লক্ষ্য রয়েছে পাকিস্তানের। গত সপ্তাহে ১.৪ বিলিয়ন ডলারের ইউরোবন্ড পরিশোধ সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

ভবিষ্যতে উপসাগরীয় সহায়তার ওপর নির্ভরতা কমাতে নতুন অর্থায়নের পথ খুঁজছে ইসলামাবাদ। এর মধ্যে গ্লোবাল মিডিয়াম টার্ম নোট কর্মসূচি এবং চীনের বাজারে পাণ্ডা বন্ড চালুর পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১১ বার পড়া হয়েছে