ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশি অভিযান জোরদার, ৩২ ঘণ্টায় আটক শতাধিক

নিজস্ব সংবাদ :

সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছে সিলেট নগরবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চাপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন।

এমন পরিস্থিতিতে রোববার আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনকে এক সপ্তাহ সময় বেঁধে দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এর পরপরই জোরদার অভিযান শুরু করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ৩২ ঘণ্টায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৫৯ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৪১ জনকে আটক করা হয়।

পাশাপাশি ট্রাফিক বিভাগ ১১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত থানা ও ডিবি পুলিশের অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক সংশ্লিষ্ট অভিযোগে মোট ৫৯ জনকে আটক করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলার ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং মাদকসংক্রান্ত অভিযোগে ২ জন রয়েছে। এছাড়া নগরের বিভিন্ন এলাকা থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মেট্রো অধ্যাদেশে আরও ৪৪ জনকে আটক করা হয়।

অন্যদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার পৃথক অভিযানে আরও ৪১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ১ জন, ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদকসেবী ২ জন এবং সন্দেহভাজন হিসেবে ১৩ জন রয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৯ জন হকার এবং মেট্রো অধ্যাদেশে আরও ৭ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
১৬ বার পড়া হয়েছে