ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

নিজস্ব সংবাদ :

‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

পবিত্র হজ সামনে রেখে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব সরকার। ভিসা জটিলতা ও প্রতারণা ঠেকাতে এবার স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়- হজ পালনে অংশ নিতে হলে বাধ্যতামূলকভাবে ‘হজ ভিসা’ থাকতে হবে, অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য নয়।

রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অনেকেই ভিজিট, টুরিস্ট, ট্রানজিট কিংবা ওমরাহ ভিসা ব্যবহার করে হজে অংশ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের সব প্রচেষ্টা সম্পূর্ণ অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং এসব ভিসাধারীদের হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেওয়া হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর হজ মৌসুমে একাধিক প্রতারণার ঘটনা ঘটে, যেখানে সাধারণ মানুষকে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করা হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আগেভাগে এমন কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

তবে সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা প্রক্রিয়া রাখা হয়েছে। তাদেরকে সরকার নির্ধারিত নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে বৈধ পারমিট সংগ্রহ করতে হবে। অনুমোদিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও বুকিং করলে তা বাতিল বলে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
১৫ বার পড়া হয়েছে