ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ, অস্ত্রের ঝনঝনানি ৪২ বছর পর সংশোধন হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’ ‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’: মেসিকে বেকহ্যামের বার্তা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল

বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা

নিজস্ব সংবাদ :

ঢাকায় দায়িত্বরত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পরে সেখানকার দায়িত্ব ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এ কর্মকর্তা ভিয়েতনাম, হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মার কর্মজীবন শুরু হয় টাটা স্টিলে। এরপর তিনি ফরেন সার্ভিসে যোগ দেন। ভারতের পরমাণু কূটনীতি নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। ২০১৭ সাল পর্যন্ত তিনি দেশটির অ্যাটমিক এনার্জি বিভাগে যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হয়ে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব ছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:১৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
৭৩ বার পড়া হয়েছে