ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ চেকপোস্টে অভিযান: ভারতীয় পণ্যসহ ৪ জন আটক

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট-চট্টগ্রাম মহাসড়কে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

এ সময় মিনি ট্রাকের চালক, হেলপারসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে পুলিশ। আটককৃতরা হলেন—

সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোন গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. আবদুল্লাহ আল মামুন (৩০),সিলেট মহানগরের শাহপরান থানার ৩৪ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মো. জাহাঙ্গীর (৩৪)‌

ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চরমেথা ইউনিয়নের ইলিশা কান্দি গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে মিনি ট্রাক চালক মো. জুয়েল হক বেপারী (৩২,একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে হেলপার মো. আল আমিন (৩০)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা সিলেট-চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালান।

এ সময় ট্রাকটির ভেতরে মুরগির খাদ্যের বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় ফুসকা পাওয়া যায়।তল্লাশি চালিয়ে ৩৫টি বস্তা থেকে প্রায় ১,৪০০ কেজি ফুসকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
১৩ বার পড়া হয়েছে