ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব সংবাদ :

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সান মারিনো।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এ নিয়ে বিস্তারিত সূচি ও অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও প্রতিপক্ষ সান মারিনো ইউরোপের দল হয়েও র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে, তাদের অবস্থান ২১১তম।

বাফুফে এই ম্যাচকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে।

সংস্থাটির ভাষ্য, ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এটি হবে বাংলাদেশের প্রথম ম্যাচ, একই সঙ্গে ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে দলটি। অন্যদিকে, সান মারিনোর জন্যও এটি নতুন অভিজ্ঞতা—ইতিহাসে প্রথমবার কোনো এশীয় দলের মুখোমুখি হতে যাচ্ছে তারা। বাফুফের মতে, ক্রীড়াঙ্গনের গণ্ডি ছাড়িয়ে ম্যাচটি দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নেরও প্রতিফলন।

তবে ম্যাচটিতে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি শেষ হচ্ছে চলতি এপ্রিলেই। তার অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৭১ বার পড়া হয়েছে