ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন: বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩, স্বতন্ত্র ১

নিজস্ব সংবাদ :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) ইসির ১১তম সভা শেষে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানা স্বতন্ত্রদের জোটে যোগ দিচ্ছেন না, ফলে এই হিসাব অনুযায়ী আসন বণ্টন চূড়ান্ত হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। তবে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল প্রকাশ এখনো স্থগিত রেখেছে ইসি।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়া ভোট স্থগিত থাকে। এছাড়া, বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় এ দুই আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বর্তমানে সংসদে বিএনপির ২০৮ এবং তাদের জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলনের একজন করে প্রতিনিধি রয়েছেন। আর জামায়াতের ৬৮ এবং তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়, বাংলাদেশ খেলাফত মজলিসের দুই এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের ও খেলাফত মজলিসের একটি করে আসন আছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে