ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ, অস্ত্রের ঝনঝনানি ৪২ বছর পর সংশোধন হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’ ‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’: মেসিকে বেকহ্যামের বার্তা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল

‘চলমান সংঘাত থামাতে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র’

নিজস্ব সংবাদ :

‘চলমান সংঘাত থামাতে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র’

চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র একটি দুই ধাপের পরিকল্পনা পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রস্তাব অনুযায়ী, চূড়ান্ত শান্তি চুক্তির আগে একটি প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর করা হবে। সূত্র আরও জানায়, বিষয়গুলোতে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে এবং পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হতে পারে। আলোচনায় দুই দেশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পাকিস্তান ভূমিকা রাখছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবেন এবং পুরো দেশকে উড়িয়ে দেবেন।

যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াসহ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বড় পরিসরে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তির জন্য ১৫ থেকে ২০ দিন সময় দেওয়া হবে।

প্রাথমিকভাবে এই চুক্তিটি ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত হবে। এ চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির জন্য একটি আঞ্চলিক কাঠামো গঠন করা হবে এবং বিষয়টি চূড়ান্ত করতে ইসলামাবাদে মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৬৫ বার পড়া হয়েছে