ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ, অস্ত্রের ঝনঝনানি ৪২ বছর পর সংশোধন হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’ ‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’: মেসিকে বেকহ্যামের বার্তা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল

‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি’

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের আশঙ্কার মধ্যে ৭০ লাখের বেশি বেসামরিক ইরানি দেশের প্রতিরক্ষায় অস্ত্র হাতে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে দৃঢ়ভাবে আত্মরক্ষা করবে। তার ভাষায়, দেশের প্রতিরক্ষা হুমকির মুখে পড়লে সাধারণ জনগণও সৈনিকের ভূমিকা নিতে প্রস্তুত থাকে।

গালিবাফ আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে শক্ত প্রতিরোধ গড়ে উঠেছে এবং প্রায় ৭০ লাখ মানুষ ইতোমধ্যে প্রতিরক্ষায় অংশ নিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছেন।

ইরানের ওপর যেকোনো হামলার সম্মিলিত জবাব দেওয়া হবে বলে মার্কিন সেনাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনি যেহেতু আমাদের বাড়িতে আসছেন… আপনাকে পুরো পরিবারের সঙ্গেই দেখা করতে হবে।

ইরানি স্পিকার আরও বলেন, মাতৃভূমি রক্ষার বিষয়ে ইরানিরা কেবল কথার কথা বলে না; তারা অতীতেও জীবন উৎসর্গ করেছেন এবং আবারও তা করতে প্রস্তুত, সশস্ত্র ও দৃঢ়প্রতিজ্ঞ। মূলত, বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি জবাবেই প্রতিক্রিয়া জানান ইরানি স্পিকার।

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরানে বড় আঘাত হানবে যুক্তরাষ্ট্র। আমরা তাদের ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। মার্কিন বাহিনী ‘খুব, খুব শীঘ্রই’ তাদের যুদ্ধক্ষেত্রের সমস্ত লক্ষ্য পূরণ করবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৬৭ বার পড়া হয়েছে