ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ সৌদি আরবে দেশি প্রতারকের সাথে বাড়ছে স্থানীয় কফিলদের মিথ্যা প্রলোভন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি’ বিশ্ব বড় সংঘাতের মুখে: সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব দেশজুড়ে হামের প্রাদুর্ভাব: ১৮ দিনে ১৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৭০৯ মৌলভীবাজারে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ সিলেটে বন্ধ থাকার পর ১৬ ঘণ্টা পর খুলেছে পেট্রোল পাম্প ‘ইংরেজি শিখতে সচিবদের থাইল্যান্ড পাঠানোর খবর অসত্য ও বিভ্রান্তিমূলক’

মৌলভীবাজারে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদ :

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে কর্মরত এক অন্তঃসত্ত্বা নারীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।

মারা যাওয়া নারীর নাম রিয়া বেগম (২২)। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানে কর্মরত ছিলেন।

একই বাগানের স্থায়ী শ্রমিক সাব্বির মিয়ার স্ত্রী তিনি।
এদিকে বিনা চিকিৎসায় রিয়া বেগমের মৃত্যু হয়েছে—এমন অভিযোগ এনে এর প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন দেওড়াছড়া চা-বাগানের শ্রমিকরা।

চা শ্রমিকরা জানান, দেওড়াছড়া চা-বাগানের শ্রমিক রিয়া বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের কাছ থেকে বাগান ব্যপস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়।

কিন্তু বাগান থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি।
গত বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে মারা যান রিয়া। পরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দেওড়াছড়া চা-বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।

কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওড়াছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষি নারায়ণ, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, সঞ্জয় কানু, শুকুর মিয়া প্রমুখ।

কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী ও রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।

আন্দোলনকারী চা শ্রমিকরা বলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় রিয়া বেগম গত বুধবার রাতে মারা গেছেন। বাগান ব্যবস্থাপকের কাছ সহায়তা চাওয়া হলে সহায়তা মেলেনি। এজন্য বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে বাগানের শ্রমিকরা।

এ ব্যাপারে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় বসেছি। আলোচনার পর বোঝা যাবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১২ বার পড়া হয়েছে