ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ, অস্ত্রের ঝনঝনানি ৪২ বছর পর সংশোধন হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ কর্মকর্তা নিষিদ্ধ ‘মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ’ ‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’: মেসিকে বেকহ্যামের বার্তা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল

বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করেই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “বজ্রপাতের মতো এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত হতে পেরেছি।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় ‘বাবল সিপ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের হঠাৎ বিস্তার স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করলেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়ানো, ভেন্টিলেটর সংযোজন এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশে হামের টিকাদান কার্যক্রমে বড় ধরনের ক্যাম্পেইন না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১৮ সালের পর আর কোনো বড় পরিসরে টিকাদান কর্মসূচি হয়নি বলে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এ জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইউনিসেফ-এর মাধ্যমে দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৮৬ বার পড়া হয়েছে