ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

নিজস্ব সংবাদ :

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। সেখানে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাখাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে।

তারেক রহমান বলেন, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। পাশাপাশি, ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনার কথাও সংসদে জানান প্রধানমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
০ বার পড়া হয়েছে