ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

নিজস্ব সংবাদ :

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

ফেসবুক পোস্টকে ঘিরে সমালোচনার মধ্যে বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। তিনি জানিয়েছেন, তার বাগদান সম্পন্ন হয়েছে, তবে এখনো বিয়ে হয়নি এবং তা দেশের আইন মেনেই সম্পন্ন করা হবে।

বুধবার নিজের ফেসবুক পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’ তার এই বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়াপ্রার্থী। এর আগে মঙ্গলবার বিকেলে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা।

দুনিয়া এও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।
তবে তখন পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ছবিতেও বর-কনের মুখ স্পষ্ট ছিল না, আর পাত্রের পরিচয় নিয়েও কোনো তথ্য দেননি লুবাবা। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-জল্পনা ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আইন না মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।

ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে পরিচিতি পান। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে তিনি অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
২ বার পড়া হয়েছে