ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উদ্দাম নাচের ভিডিওর ব্যক্তিটি ক্যাশ প্যাটেল নন

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাকের দাবি ওঠার পরপরই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হিন্দি একটি গানের তালে নাচের ওই ভিডিওর শিরোনামে দাবি করা হচ্ছে, সেটি ক্যাশ প্যাটেলের।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করছেন। এতে দাবি করা হয়, ইরানি হ্যাকাররা ক্যাশ প্যাটেলের জিমেইল অ্যাকাউন্ট থেকে ফাঁস করেছে ভিডিওটি।

সামনে আরো লজ্জাজনক ভিডিও প্রকাশ করা হবে।

তবে বাস্তবে ভিডিওটি ক্যাশ প্যাটেলের নয়। কিছু কি-ফ্রেম ব্যবহার করে গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় একই ভিডিও ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।শিরোনাম ছিল ছিল: Man’s enthusiastic dance to celebrate wife leaving for her home will crack you up! [Watch video], অর্থাৎ ‘স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত এক ব্যক্তির নাচ আপনাকে হাসিতে ভাসিয়ে দেবে! [ভিডিও দেখুন]।

প্রতিবেদনে দাবি করা হয়, ওই ব্যক্তির স্ত্রী কয়েক দিনের জন্য তার বাবার বাড়িতে গিয়েছিলেন। আর সেই আনন্দ ধরে রাখতে পারেননি স্বামী। প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী কয়েক দিনের জন্য নিজ বাড়িতে চলে যাওয়ায় ওই ব্যক্তি আনন্দ সামলাতে পারেননি। বলিউডের ‘রাম তেরি গঙ্গা মেলি’ সিনেমার গান ‘সুন সাহিবা সুন’-এর সঙ্গে উদ্দাম নাচ শুরু করেন।

সে সময় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। এটি নিয়ে হাস্যরস থেকে শুরু করে নানা বিতর্কও হয়েছে। এবার ক্যাশ প্যাটেলের নাচের দৃশ্য দাবি করে স্যোশাল মিডিয়ায় আবার ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটি।

তবে নাচের ভিডিওটির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও ক্যাশ প্যাটেলের কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়েছে। এসবের মধ্যে আছে ধূমপান, ভিনটেজ কনভার্টিবল গাড়িতে বসা এবং আয়নার সামনে সেলফির দৃশ্য। তবে এগুলো হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
২ বার পড়া হয়েছে