ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব সংবাদ :

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০)। তবে তাৎক্ষণিক বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাক্রো বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা ও পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৫ বার পড়া হয়েছে