ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিজস্ব সংবাদ :

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোরদের মধ্যে থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ৩০ এপ্রিল প্রতিভা অন্বেষনের এই কার্যক্রম সিলেটে শুরু হবে। মোট ৭টি ডিসিপ্লিনে প্রতিভা খোঁজা হবে। তবে তিনি ডিসিপ্লিনগুলোর নাম বলেননি।

আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের ব্যাপারে সহযোগিতার আহ্বান করা হয়েছে। এখান থেকে ওই সাতটি ডিসিপ্লিন সম্পর্কে জানা গেছে। প্রতিভা খোঁজা হবে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডিতে।

চিঠিতে বলা হয়েছে, দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তোলা হবে।

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও মেডেল তুলে দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৪ বার পড়া হয়েছে