ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
লিবিয়া দিয়ে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: তারেক রহমান কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করলো ইউক্রেন রাতের মধ্যে ১৯ জেলায় বজ্র-বৃষ্টিসহ ঝড়ের আভাস যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘খারাপের চেয়েও খারাপ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ম্যাচের আগে স্কুলে হামলায় নিহতদের স্মরণে অভিনব প্রতিবাদ ইরানের দেশের চিকিৎসা খাতকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে চাই: মন্ত্রী সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবির নিরাপত্তা ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: তারেক রহমান

নিজস্ব সংবাদ :

জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখা হলে আর দলীয় কার্যালয়ে আসবেন না বলে নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সব কিছু স্বাভাবিকভাবে চলে।

আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’
তিনি আরো বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।

মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে। দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশের নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

দেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ধৈর্যের সঙ্গে মানুষের সেবা করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৯ বার পড়া হয়েছে