ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘বাজে চরিত্রে অভিনয় করেছি, কিন্তু নেতাদের মতো খারাপ নই’ প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার পাকিস্তানের যে শহরে তৈরি হয় বিশ্বের ৭০% ফুটবল ফেনীর মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩ জন প্রেষণে বদলি, শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে মাধবপুরে মানববন্ধন ফিরে এসেছি মানুষের কাছে, বাংলাদেশের জন্য কাজ করতে: মির্জা আব্বাস স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির ‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের যে ৫ শর্ত

নিজস্ব সংবাদ :

চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিলে ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছে।

ইরানের শর্তগুলো হলো:

১. শত্রুপক্ষের সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে।
২. ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের যুদ্ধ যাতে চাপিয়ে দেওয়া না হয়, সেজন্য কার্যকর ও স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
৩. যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে।
৪. পুরো অঞ্চলের সব স্থানে, সংশ্লিষ্ট সব গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে এবং
৫. হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।

এর আগে ইরানের কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বলে আসছেন যে, তারা কোনো যুদ্ধবিরতি নয়, তারা যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায়।

তবে ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৭২ বার পড়া হয়েছে