ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ফয়সাল ও আলমগীরের ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লির আদালতের আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবির মর্মান্তিক ঘটনায় রাশিয়ার শোক সিলেটে কিশোরীকে অপহরণ-ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা দিবস পালিত কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরাছোঁয়ার বাহিরে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেটাই পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের যে ৫ শর্ত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৪ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৪ নেতার পদত্যাগ

নিজস্ব সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৪ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন, জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ অলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলাউল হক পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, দলের তরুণ নেতৃত্বের চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মেলাতে না পারা এবং অনেক বিষয়ে মতপার্থক্যের কারণেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাকি তিন নেতা লিখিতভাবে তাদের পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন।

আলাউল হক দাবি করেন, সরবরাহকৃত তালিকা অনুযায়ী তিনিসহ মোট ৮ জন নেতা পদত্যাগ করেছেন।

বিভিন্ন কারণে অন্য চারজন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।

তিনি জানান, ২০২৫ সালের ৫ জুন তাকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে একই বছরের ৩১ ডিসেম্বর তাকে আহ্বায়ক করে ৬ মাস মেয়াদি ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এটিই জেলার প্রথম পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
১৩ বার পড়া হয়েছে