ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৬ মার্চ খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এরপর দুপুর ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।

খাল পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দিনাজপুর জেলা শহরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সমাবেশের সভাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তারা। সভায় প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২ বার পড়া হয়েছে