ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডে কত টাকায় বিক্রি হলেন মুস্তাফিজ!

নিজস্ব সংবাদ :

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আয়োজিত এই নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে বিক্রি হয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তিনি।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি।

এর আগে দ্য হান্ড্রেডে ক্রিকেটার বাছাই হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে, তবে ২০২৬ আসরের জন্য প্রথমবারের মতো নিলাম পদ্ধতি চালু করেছে আয়োজকরা।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আগেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তার কাটার ও ভ্যারিয়েশন ব্যাটারদের জন্য সবসময়ই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টেও তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহ্যাম ফিনিক্স।

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন থাকলেও শেষ পর্যন্ত কোনো দল পাননি তিনি।

আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে দ্য হান্ড্রেডের সপ্তম আসর। দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অপেক্ষা করছি।

সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
৭৩ বার পড়া হয়েছে