ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: হাইওয়ে ডিআইজি

নিজস্ব সংবাদ :

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া নেওয়া প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ফিকুল হাসান গণি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই উৎসব পালন করতে ঢাকা ছেড়ে গ্রামে যায় মানুষজন। ৬০ লাখ মানুষ ৩-৪ দিনের মধ্যে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলে যাবে, এটা সম্ভব নয়।

রাস্তাও আমাদের বাড়ানো সম্ভব নয়। সুতরাং এই রাস্তাগুলোই কিভাবে সঠিক ব্যবহার করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। হাইওয়ে ডিআইজি বলেন, ঈদযাত্রায় রাস্তা দখল, রাস্তা পারাপার, গাড়ির ফিটনেস নাই, অতিরিক্ত যাত্রী বহনসহ নানান সমস্যা দেখা দেয়। ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে চলাচল করা যাবে না।

এ ছাড়াও দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। এ ছাড়াও মহাসড়ক ও ফুটপাতে যেন কোন দোকান বসতে না পারে, এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন হাইওয়ের এই ডিআইজি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
১১ বার পড়া হয়েছে