ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবের চিরুণী অভিযানে ১৬ ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদ :

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর চিরুণী অভিযানে একরাতে ১৬ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুরের রিমন আহমদ (৩৬), সিলেট নগরীর কাজিটুলার শিহাব আহমেদ জগলু, দক্ষিণ কাজলশাহ’র রিয়াজ আহমদ (২২), বাগবাড়ি নরসিংটিলার বাবলু আহমদ (২৮), দক্ষিণ সুরমার মোমিনখলার রাজু ইসলাম শফিক (২২), বরইকান্দির মইনুল ইসলাম ডাইল (৩৮), চান্দাই শিববাড়ির সুমন (২৫), গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল নোয়াপাড়ার সাবুল আহমদ (২৫), পশ্চিম দত্তরাইলের সুহেল আহমদ (২১), সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুরের ইমন আহমদ (৩০), বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলার নুরুল ইসলাম শুভ (২০), ফতেহপুরের দিব্য সরকার (২২), মধ্যনগর থানার সাউদপাড়ার রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুরিখাল কালাবাজারের জাবেদ ওরফে নেইমার (২৪), কুলাউড়া উপজেলার বরমচালের আলাল হোসেন (২৩) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার লৌহগাঁও’র জাকির হোসেন (২৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের আগে সিলেটে ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, ব্যাগ, মোবাইল ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনিয়ে নিতেছে। এ পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব চিরুণী অভিযান চালিয়ে ১৬ সদস্যকে আটক করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
১৫ বার পড়া হয়েছে