ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি আরটিআর মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মাচ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) ধ্রুবেশ চক্রবর্তী কিলো-১ ডে ডিউটির দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি আরটিআর মোটরসাইকেলসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং থানার রেকর্ডপত্র যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (৩৫) ও একই গ্রামের জাহিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারস্বপন মিয়া একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১২টি ডাকাতি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা, ৮টি মাদক মামলা, ২টি চুরির মামলা, ১টি দ্রুত বিচার মামলা, ১টি অপহরণ মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৮৪ বার পড়া হয়েছে