ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত কেনিয়া, মৃত ৪২

নিজস্ব সংবাদ :

কেনিয়ার রাজধানী নাইরোবিসহ দেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্যমতে, গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনীসহ জরুরি উদ্ধারকারী দলগুলো সারা দেশে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

গত শুক্রবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কেনিয়ার জনজীবন স্থবির হয়ে পড়ে।

বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বহু মানুষ পানিতে তলিয়ে যান এবং অসংখ্য যানবাহন ভেসে যায়। বন্যার প্রভাবে দেশের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পানির তোড়ে ভেসে যাওয়া ১৭২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
কেনিয়ার জনসেবা মন্ত্রী জিওফ্রে কিরিঙ্গা রুকু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টিম কাজ করছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুদ থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৫০ বার পড়া হয়েছে