ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফের চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব সংবাদ :

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের নীল সমুদ্রে অস্ট্রেলিয়ার হলুদ উৎসব দেখতে হয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেই রাতে কেঁদেছেন কোটি কোটি ভারতীয়।

সেই আহমেদাবাদে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালটা তাই ভারতের জন্য ছিল শাপমোচনের। সেই কাজ হেসেখেলে, অনায়াসে করে ফেলল সূর্যকুমার যাদবের দল।

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস হেরে ২৫৫ রানের পর্বত গড়েছিল ভারত। কিউই বোলারদের বেধড়ক পিটিয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবেরা।

জবাবে যশপ্রীত বুমরার ইয়র্কার ও স্লোয়ারে দিশেহারা হয়ে ১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

এ জয়ে আরো কিছু অনন্য কীর্তি গড়ল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হলো তারা। প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে ফাইনাল জিতে শিরোপাও ধরে রাখল।

বিস্তারিত আসছে…

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৮৪ বার পড়া হয়েছে