ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি ‘ইসরায়েলের হয়ে কেউ যুদ্ধ করতে চায় না’ জবি সাংবাদিক সমিতিতে ছাত্রদলের হামলা, আহত ১০ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে একজন রাজসাক্ষী পেলাম, তার নাম রিজওয়ানা’ ‘ঈদযাত্রায় ভাড়া বাড়ালে পরিবহনের রুট পারমিট বাতিল’ নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ খেলোয়াড়দের জরিমানা: পিসিবির তীব্র সমালোচনা মোহাম্মদ আমিরের ‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’

খেলোয়াড়দের জরিমানা: পিসিবির তীব্র সমালোচনা মোহাম্মদ আমিরের

নিজস্ব সংবাদ :

পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়দের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন সাবেক পেসার মোহাম্মদ আমির। তিনি বলেছেন, শুধু খেলোয়াড়দের দায়ী করে শাস্তি দেওয়া সমস্যার সমাধান নয়; নির্বাচক ও বোর্ড কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

পাকিস্তানের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির উদ্যোগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য দলে থাকা প্রতিটি খেলোয়াড়ের ওপর প্রায় ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হতে পারে।

এই সিদ্ধান্তের সমালোচনা করে একটি টকশোতে আমির বলেন, ‘যদি জরিমানাই সমাধান হয়, তাহলে তা সবার ওপরই প্রয়োগ করা উচিত, নির্বাচক থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত।

খেলোয়াড়রা তো বন্দুকের মুখে দল গঠন করেনি। ভুল কম্বিনেশন নির্বাচনের দায় নির্বাচকদেরও নিতে হবে।

তিনি আরো বলেন, ‘যারা দল নির্বাচন করেছে এবং পরিকল্পনা করেছে, তাদেরও জবাব দিতে হবে। মাত্র দুটি ম্যাচ খেলা ফখর জামানকেও কি জরিমানা করা হবে? আর সাহিবজাদা ফারহানের কী হবে?’

আমিরের মতে, খেলোয়াড়দের জরিমানা করাই সমস্যার সমাধান নয়। বরং পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটে বেশি বিনিয়োগ করা প্রয়োজন।

তার ভাষায়, ‘আমি শুরু থেকেই বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় উঠে আসবে। যদি কারো পারফরম্যান্সে অসন্তুষ্ট হন, তাকে জরিমানা না করে দল থেকে বাদ দিন এবং বলুন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করে আবার দলে ফিরতে। একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো দল থেকে বাদ পড়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৯ বার পড়া হয়েছে