ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি ‘ইসরায়েলের হয়ে কেউ যুদ্ধ করতে চায় না’ জবি সাংবাদিক সমিতিতে ছাত্রদলের হামলা, আহত ১০ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে একজন রাজসাক্ষী পেলাম, তার নাম রিজওয়ানা’ ‘ঈদযাত্রায় ভাড়া বাড়ালে পরিবহনের রুট পারমিট বাতিল’ নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ খেলোয়াড়দের জরিমানা: পিসিবির তীব্র সমালোচনা মোহাম্মদ আমিরের ‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’

নিজস্ব সংবাদ :

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ ছিল বলে বুধবার মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই সঙ্গে তিনি সংঘাত দ্রুত প্রশমনের আহ্বান জানিয়েছেন।

সিডনিতে লোউই ইনস্টিটিউট থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কার্নি বলেন, ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগকে কানাডা স্বাগত জানায়— যা তার মতে মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস’।

তবে তিনি বলেন, এই পদক্ষেপ ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা এর সঙ্গে অসংগতিপূর্ণ’।

তিনি যোগ করেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিশেষজ্ঞরা। আমি কোনো আইনজীবী নই, আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞ তো নয়ই।’

অস্ট্রেলিয়ায় সরকারি সফরের দ্বিতীয় দিনে কার্নি এই মন্তব্য করেন। এই সফরের লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ করা এবং আরেকটি ‘মধ্যম শক্তিধর’ অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা।

এই সফর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একাধিক দেশ সফরের অংশ, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো। কার্নির ভাষায়, এটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার দুর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে একটি কৌশলগত পদক্ষেপ।

সাবেক এই কেন্দ্রীয় ব্যাংকার প্রায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন; ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন এবং দেশটির ওপর কঠোর শুল্ক আরোপ করেছেন।

জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামে রাজনৈতিক ও আর্থিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে কার্নি সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক শাসনব্যবস্থা ‘একটি বড় ভাঙনের’ মধ্য দিয়ে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী বুধবার বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ‘আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার আরেকটি উদাহরণ’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৬ বার পড়া হয়েছে