ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি ‘ইসরায়েলের হয়ে কেউ যুদ্ধ করতে চায় না’ জবি সাংবাদিক সমিতিতে ছাত্রদলের হামলা, আহত ১০ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে একজন রাজসাক্ষী পেলাম, তার নাম রিজওয়ানা’ ‘ঈদযাত্রায় ভাড়া বাড়ালে পরিবহনের রুট পারমিট বাতিল’ নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ খেলোয়াড়দের জরিমানা: পিসিবির তীব্র সমালোচনা মোহাম্মদ আমিরের ‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’

নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’

নিজস্ব সংবাদ :

বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অশান্ত পরিস্থিতির প্রভাব এসে পড়েছে ভারতীয় সিনেমাতেও। সেই প্রভাবেই নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ বক্সঅফিসে মুখোমুখি লড়াই হওয়ার কথা ছিল ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ ও ‘ধুরন্ধর ২’-এর। কে কাঁপাবে বক্সঅফিস—তা নিয়ে চলছিল জোর আলোচনা।

তবে তার আগেই ‘টক্সিক’-এর পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক পরিস্থিতি। খবর, ১৯ মার্চ আর মুক্তি পাচ্ছে না ছবিটি।

মঙ্গলবার সকালে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ আমরা সারা বিশ্বের দর্শকের কথা ভেবে তৈরি করেছি। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনই ছিল আমাদের লক্ষ্য।

অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তৈরি এই ছবিটি ১৯ মার্চ মুক্তি দেওয়ার জন্য আমরা উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোর পরিস্থিতি আমাদের সেই পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বজুড়ে দর্শকের কথা ভেবেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নতুন ঘোষণা অনুযায়ী, ছবিটি সারা বিশ্বে মুক্তি পাবে আগামী ৪ জুন। অন্যদিকে, ‘ধুরন্ধর ২’-এর মুক্তির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে বক্সঅফিসে আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত এই ছবির একক দাপটের সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৭ বার পড়া হয়েছে