ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ খেলোয়াড়দের জরিমানা: পিসিবির তীব্র সমালোচনা মোহাম্মদ আমিরের ‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ ইরানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন: ইরানি রাষ্ট্রদূত ঈদের আগে ঢাকায় বিসিকের জামদানি ও কারুপণ্য মেলা আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের ‘ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে’ ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী: দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে জিরো টলারেন্স খামেনির সব উত্তরসূরিকে হত্যা করা হবে: ইসরায়েল

সিলেটে কবি নজরুল অডিটরিয়ামের নাম বদলে ফের সাইফুর রহমানের নামে

নিজস্ব সংবাদ :

আবার বদলে যাচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। সরকারি এই মিলনায়তনটির নাম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে।

মঙ্গলবার সিলেট সফরে এসে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম।

দীর্ঘদিন ধরে জরাজীর্ন হয়ে পড়া এই অডিটরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অডিটরিয়াম সংস্কারে ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেবো। এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বিশি খরচ হয় তাতেও সমস্যা নেই।

এসময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওায় নিয়ে আসা প্রয়োজন। এতে সম্মতি প্রধান করেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিলো সিলেট অডিটরিয়াম। গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে রাখা হয়। গত আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পাল্টে রাখা হয়- কবি নজরুল অডিটরিয়াম। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে। আবার ফিরছে সাইফুর রহমানের নামে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
১০ বার পড়া হয়েছে