ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সিলেটে এসে রোহিঙ্গা তরুণ আটক

নিজস্ব সংবাদ :

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে এসে আটক হয়েছে এক রোহিঙ্গা যুবক। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের কুমারগাঁও তেমুখী পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক শহিদুল আমিন (২০) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ এর মৃত নুরুল বশরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গা তরুণ শহীদুল আমিন (১৯) চট্টগ্রামের কক্সবাজার উখিয়া ক্যাম্প-২-এ থাকেন। তিনি কক্সবাজারের বাংলাদেশি দুই তরুণের সঙ্গে সিলেটে বেড়াতে এসেছিলেন। তাঁদের সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারতসহ আরও কয়েকটি জায়গায় বেড়ানোর কথা ছিল। তবে গতকাল রাতে বাংলাদেশি দুই তরুণ তাঁকে রেখে হঠাৎ কোথাও চলে যান।

তাঁরা আর ফিরে আসেননি। এরপর শহীদুল সিলেটের তেমুখি এলাকায় একা একা ঘুরছিলেন। এ সময় আশপাশের লোকজন নাম–ঠিকানা জিজ্ঞাসা করার একপর্যায়ে তাঁর রোহিঙ্গা পরিচয় জানাজানি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাঁকে আটক করে হেফাজতে নেয়।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, রোহিঙ্গা তরুণ পূর্বপরিচিত দুই বাংলাদেশি তরুণের সঙ্গে সিলেটে বেড়াতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর সঙ্গে একটি শার্ট ও প্যান্ট ছাড়া আর কিছুই নেই। তাঁকে আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
১০৩ বার পড়া হয়েছে