ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্য হলো ‘ইরানি শাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকিগুলো নির্মূল করা’। খবর আল-জাজিরার।

তিনি বলেন, “অল্প কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের হুমকিগুলো নির্মূল করার মাধ্যমে মার্কিন জনগণকে রক্ষা করা।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন শহরে আকস্মিকভাবে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।রাজধানী তেহরানজুড়ে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের আভা দেখা গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, তেহরানে এই হামলাগুলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে সংঘটিত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানের উত্তরের সৈয়দ খন্দান এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরমাণু আলোচনাও কোনো চুক্তি হয়নি। এরপরই আজ শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনা ঘটলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
১১২ বার পড়া হয়েছে