ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

২২৮ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

নিজস্ব সংবাদ :

পাকিস্তান শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ধারাবাহিক বিমান হামলায় তারা ২২৮ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো ৩১৪ জন। মুখপাত্র আরো জানান, ৭৪টি তালেবান চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি দখল করা হয়েছে।

এদিকে পাকিস্তানে ২৭ জন আহত হয়েছেন।

এর আগে তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে পোস্ট করে বলেন, ‘কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’

তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান কাবুল, পাকতিয়া ও কান্দাহারে হামলা চালিয়েছে।

তিনি দাবি করেন, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের ১৯টি সামরিক চৌকি দখল করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৭৪ বার পড়া হয়েছে