ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

বানিয়াচংয়ে মসজিদের হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদ তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাওরা কান্দি গ্রামে হওয়া এ সংঘর্ষে নারীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ আধুনিক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ তহবিলের হিসাব–নিকাশ নিয়ে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। গত ২০ ফেব্রুয়ারি একই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিলো। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষ টেঁটা, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

এ ব্যাপারে জানতে ইউপি সদস্য সিরাজ উদ্দিন ও তাইতুল মিয়ার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ করেননি।

বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অনেকে আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে, এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। ঘটনার তদন্ত চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৭০ বার পড়া হয়েছে