ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

বিএনপির গুলশান কার্যালয়ের বাড়ির মালিক তাহের এখন মন্ত্রী

নিজস্ব সংবাদ :

রাজধানীর গুলশানে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনটির মালিক জাকারিয়া তাহের নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০০৮ সাল থেকে ভবনটি দলটির কেন্দ্রীয় নীতিনির্ধারণী কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রাজনৈতিক টানাপোড়েনের বিভিন্ন সময়ে এই কার্যালয়কে ঘিরে একাধিক ঘটনা আলোচনায় আসে।

বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর দীর্ঘ সময় অবস্থান এবং এক পর্যায়ে কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি—এসব ঘটনাও রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে আছে।

দীর্ঘদিন ধরে ভবনটি দলীয় সম্পত্তি হিসেবে পরিচিত থাকলেও বাস্তবে এর মালিক জাকারিয়া তাহের। ২০০৮ সালের প্রতিকূল রাজনৈতিক সময়ে তিনি ভবনটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দেন এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখেন।

কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলালকে বড় ব্যবধানে পরাজিত করেন। আসনের সব কেন্দ্রেই তিনি জয়ী হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হলফনামা অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা, যা তাকে বর্তমান মন্ত্রিসভার শীর্ষ ধনী সদস্যদের একজন হিসেবে তুলে ধরেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
১০৮ বার পড়া হয়েছে